বাংলা টাইপিং টেস্ট
প্রতি মিনিটে কত শব্দ টাইপ করেন, কতটা নির্ভুল, আর কোন অক্ষর বা যুক্তবর্ণে সময় বেশি যায়, সব এক জায়গায়।
জাতীয় কিবোর্ড লেআউট এই সাইটেই আছে: কম্পিউটারের কিবোর্ড ইংরেজিতে রেখেই বাংলা লেখা যায়, স্ক্রিনে প্রতিটি অক্ষরের বোতাম দেখায়। অভ্র বা অন্য কোনো বাংলা সফটওয়্যার ব্যবহার করলে "My keyboard" বেছে নিন।
টেস্ট শেষে দেখবেন কোন আঙুল ধীর, কোন অক্ষরে ভুল বেশি, আর সময়ের কত অংশ ভুল ঠিক করতে গেছে। সরকারি চাকরির কম্পিউটার টাইপিস্ট পরীক্ষার মতো অনুশীলনের জন্য "পরীক্ষা" অংশে অনুচ্ছেদ টাইপ করুন।
প্রশ্ন ও উত্তর
জাতীয় কিবোর্ডে আ কীভাবে লিখব?
Shift চেপে F (আ), অথবা হসন্ত (G) দিয়ে তারপর া (F)। দুইভাবেই এখানে কাজ করে।
বাংলায় গতি কীভাবে মাপা হয়?
প্রতি পাঁচটি ইউনিকোড অক্ষরকে এক শব্দ ধরা হয়, যেমন ইংরেজিতে। কার-চিহ্ন বা হসন্তও একটি অক্ষর।
বিজয়ে টাইপ করা যাবে?
নিজের কম্পিউটারে বিজয় বা অন্য কোনো সফটওয়্যার চালু থাকলে "My keyboard" বেছে টাইপ করতে পারেন; ফল একই নিয়মে মাপা হয়।